
স্টাফ রিপোর্টার:
আপসহীন দেশনেত্রী প্রয়াত রাষ্ট্রনেতা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ মাগরিব মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি'র সাংগঠিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোজাহিদ, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি সবুজ মিয়া, সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা, সাংগঠনিক সম্পাদক শাহাজাদা খান সহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, রাণীপুকুর হাজি কল্যাণ জামে মসজিদের ইমাম রিয়াজুল ইসলাম।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার একদিনের সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.