
পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য, ইউএনও ও পিআইও |
মো. শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি গালামালের দোকানসহ ৫টি দোকান ভষ্মিভুত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকার। এসময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস ও দ্রুত সহায়তার প্রতিশ্রুতি দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, তারেক মিয়া, মেহেদী হাসান মুবিন, ফরিদ মিয়া, আয়নাল হক ও টুনু মিয়া। তারা জানান, অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা সহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১টার দিকে রাণীপুকুর বাজারে তারেকের গালামালের দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশের আরো দুটি গালামালের দোকান, হোটেল ও সাইকেল গ্যারেজে আগুন লেগে যায়। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে হোটেল ও সাইকেল গ্যারেজের কিছু অংশ রক্ষা হলেও ৩টি গালামালের দোকানের মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী হাট পাহারাদার গোলাম মোস্তফা জানান, আমি প্রতিদিনের ন্যায় হাট পাহারা দিচ্ছিলাম। দুর থেকে হঠাৎ তারেকের দোকানে আগুন দেখে সবাইকে ডাকাডাকি ও এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
মিঠাপুকুর ফায়ার স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.