
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র এমটিবি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাণীপুকুরের এরশাদমোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এমটিবি রংপুর শাখার সিনিয়র ম্যানেজার মনিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর শরীফ মমতাজ উদ্দিন কলেজের প্রফেসর (অব:) ড. ওয়াজেদ আলী চাঁদ ও এজেন্ট ব্যাংকিং বিভাগীয় প্রধান কার্যালয়ের জুনিয়র অফিসার সামিনুর রহমান।
স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এমটিবি রংপুর ধাপ শাখা ইনচার্জ এএসএম তানজিমুল হাসান, রংপুর শাখার ক্রেডিট ইনচার্জ মাজহারুল হান্নান, রাণীপুকুর এরশাদমোড় শাখা ইনচার্জ নাজিম উদ্দিন নাদিম, আরিফ রাশেদ স্বপন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.