
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুরে পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহণ ও জেন্ডারভিত্তিক পারিবারিক সহিংসতা দূরীকরণে দম্পতিদের শিক্ষণ বিষয়ক আলোচনা ও বাষিক সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (১২ মার্চ) সিনিয়র প্রোগ্রাম অফিসার ইফতেখার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী লক্ষণ চন্দ্র বর্মন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ।
তিনি তার বক্তব্যে বলেন, পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহণ ও জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন যে উদ্যোগ নিয়েছেন তা অতি প্রশংসনীয় একটি কাজ। পরিবারে নারী পুরুষ ও ছেলে মেয়ের সমান গুরুত্ব রয়েছে। ছেলে মেয়েকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। এভাবে প্রতিটি পরিবারের মধ্যে জেন্ডার সমতা প্রতিষ্ঠার মাধ্যমে পরিবার সমাজ তথা দেশের কল্যাণ করা সম্ভব।
উল্লেখিত সেশনে বিষয়ভিত্তিক দশটি সেশন রয়েছে যেমন-পিতামাতা, গর্ভাবস্থা, শিশুর জম্ম, শিশুর যন্ত বিষয়ে শিশুর পিতামাতার দায়িত্ব, সক্রিয় পিতৃত্ব, সহিসংতা এবং জেন্ডার সমতা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.