
স্টাফ রিপোর্টার:
জাতীয় শোক দিবসটি উপলক্ষে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে আলোচনা সভার আয়োজন করে মোখতার এন্টারপ্রাইজ।
রবিবার দুপুরে উপজেলার রাণীপুকুরে মোখতার এন্টারপ্রাইজ’র হলরুমে আয়োজিত সভায় লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রবাসী মোখতারুর রহমান।
মোখতার এন্টারপ্রাইজ’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় উন্নয়ন বিষয়ক উপদেষ্টা আমিনুল হাফিজ বাদশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কো-অর্ডিনেটর মোরছালিন আহসান, চীফ ম্যানেজার মির্জা মোহাম্মদ মিজু, প্রজেক্ট ম্যানেজার তবারুকুজ্জামান তুহিন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা তছলিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস, লিগ্যাল এডভাইসর মোস্তাফিজার রহমান বুলু, অফিস এক্সিকিউটিভ ফজলে রাব্বী প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.