
স্টাফ রিপোর্টার:
রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামে শহীদ আয়নাল হকের বাড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাণীপুকুর মোখতার এন্টার প্রাইজের আয়োজনে আজ সোমবার (২৮মার্চ) বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরআগে আলোচনা সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মোখতার এন্টার প্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মোখতারুর রহমান।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নুরপুর জামে মসজিদের ঈমাম মাওলানা মো: রুস্তম আলী।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন, মোখতার এন্টার প্রাইজের চিফ ম্যানেজার মজির উদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক উপদেষ্টা মোরছালিন আহসান, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস, এক্সিকিউটিভ কর্মকর্তা তবারুকুজ্জামান তুহিন ও রাঙ্গা মিয়া, ম্যানেজার এনামুল হক, সুপারভাইজার আবু সাইদ, হিসাব রক্ষক মফিজুল ইসলাম, নবনির্বাচিত ইউপি সদস্য ফারুক আল মোজাহিদ সহ স্থানীয় মুসল্লীগণ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৮মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে নিহত হন রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের আয়নাল হক। বাঁশের কঞ্চি দিয়ে তৈরী তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাকসেনাদের গুলিতে ঘটনাস্থলেই তিনি (আয়নাল) শহীদ হন। পরদিন কয়েকজন প্রতিবেশির সহযোগীতায় কাঁধে করে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে প্রতি বছর শহীদ আয়নাল হকের বাড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মোখতার এন্টার প্রাইজ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.