
মো: শামীম আখতার:
রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামে শহীদ আয়নাল হকের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাণীপুকুর মোখতার এন্টার প্রাইজের আয়োজনে আজ রবিবার (২৮মার্চ) বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিলে অংশ নেন মোখতার এন্টার প্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রবাসী মো: মোখতারুর রহমান।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নুরপুর জামে মসজিদের ঈমাম মাওলানা মো: রুস্তম আলী।
এসময় উপস্থিত ছিলেন, মোখতার এন্টার প্রাইজের চিফ ম্যানেজার মজির উদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক উপদেষ্টা মোরছালিন আহসান, এক্সিকিউটিভ কর্মকর্তা তবারুকুজ্জামান তুহিন ও রাঙ্গা মিয়া, ম্যানেজার এনামুল হক, সুপারভাইজার আবু সাইদ, হিসাব রক্ষক মফিজুল ইসলামসহ স্থানীয় মুসল্লীগণ।
এরআগে, রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে ৭১'এর বীর মুক্তিযোদ্ধা ও ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে গুলিতে শহিদ ও পঙ্গুত্ববরণ করা ১৯টি পরিবারকে শুভেচ্ছা উপহার স্বরুপ আর্ধিক সহযোগী প্রদান করেছে মোখতার এন্টার প্রাইজ নামে এই প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার (২৫মার্চ) তাদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেয় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৮মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে নিহত হন রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের আয়নাল হক। বাঁশের কঞ্চি দিয়ে তৈরী তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাকসেনাদের গুলিতে ঘটনাস্থলেই তিনি (আয়নাল) শহীদ হন। পরদিন কয়েকজন প্রতিবেশির সহযোগীতায় কাঁধে করে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.