
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে এম.এ খালেক মেমোরিয়াল স্কুলে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও ভালো মানুষ বানানোর লক্ষে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার রাণীপুকুর ইউনিয়নে অবস্থিত অত্র স্কুল প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এম.এ খালেক মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ আব্দুস সাফি ফিরোজ। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মো. শফিকুল ইসলাম, এম.এ খালেক মেমোরিয়াল স্কুলের উপদেষ্টা ও রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোছা. রুমি বেগম ও সাবেক বিডিআর সদস্য ও রাণীপুকুর বাজার সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. শামীমা আক্তার, হ্যাপি বেগম, আব্দুর রহিম প্রমুখ।
এরআগে, শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, কেরাতসহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় ১৫ জন বিজয়ী, শ্রেণী ভিত্তিক ৩৭ জন ভালো ফলাফল অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও আর্থিক সহযোগীতা প্রদান করেন অতিথিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.