
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর আদর্শ কিন্ডার গার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রাণীপুকুর আদর্শ কিন্ডার গার্টেনের সভাপতি গোলাম মোস্তফা। অভিভাবকদের উদ্দেশ্য বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ, সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান ও পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
এদিন সকাল ১১টায় প্রায় ৫ শতাধিক অভিভাবক শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজন অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।
এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রানীপুকুর আদর্শ কিন্ডার গার্টেন একটি যুগোপযোগী আধুনিক শিক্ষাঙ্গন। সকলের আন্তরিকতায় বিদ্যালয়টি সুনাম ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষকদের টিম যে মনিটরিং করে সেটা প্রশংসার দাবিদার। সন্তানদের সুশিক্ষা এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় সংশ্লিষ্টরা দায়িত্বের সাথে সৃজনশীল কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রেখে সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য দেন, সাংবাদিক আমিরুল কবির সুজন, ডাঃ শাহিন আলম, সবুজ আহমেদ প্রমুখ। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.