রাণীপুকুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

“আমার ইউনিয়ন আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” ও “সবাই হলে সচেতন, বন্ধ হবে শিশুশ্রম”-এই দুই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাণীপুকুর ইউনিয়ন পরিষদ, ভিডিসি, ‍শিশু ও যুব ফোরাম এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় রবিবার উপজেলার রাণীপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা ও উদযাপন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের সভাপতি আহসান হাবীব ও সহ-সভাপতি আয়শা সিদ্দিকা ইশার এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার-রোগ নিয়ন্ত্রণ ডাঃ এম এ হালিম লাবলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, কারিগরি প্রশিক্ষক আব্দুল হাকিম মন্ডল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন রুবেল, ইউপি সদস্য-০১ নং ওয়ার্ডের ফারুক মিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন,ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার  নূরনবী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মারিয়া মালো, রাণীপুকুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোফাখারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বক্তব্যে বলেন, ”মিঠাপুকুর ওয়ার্ল্ড ভিশনের এ ধরণের প্রোগ্রাম সত্যিই প্রশংসিত। কিশোর ও কিশোরীদের ভবিষৎ কল্যাণকর, সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এলাকার উন্নয়ন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুরে অবদান অনস্বীকার্য।

এলাকার অভিভাবকদের উদ্দেশ্যে তারা বলেন, যেন আগামীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম না হয় তার  জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা সকলে আমাদের সরকারী অধিদপ্তরে আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনার সহায়তা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সহায়তার জন্য যোগাযোগ করবেন।”

এছাড়াও ২০ জন শিশুশ্রমের সাথে যুক্ত এমন শিশুকে শর্তসাপেক্ষে শিশুশ্রম বন্ধে অর্থ সহায়তা অতিথিদের মাধ্যমে প্রদান করা হয়। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা মোড়ক উম্মোচন ও গণ স্বাক্ষর সংঘটিত হয়। ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিদের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply