
স্টাফ রিপোর্টার:
ইউপি নির্বাচনে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নে জামায়াত সমর্থীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মো. আমিনুল ইসলামের নাম ঘোষনা করা করেছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
গত শুক্রবার স্বপ্নসিঁড়ি মডেল স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের একপর্যায়ে তিনি রাণীপুকুর ইউপি নির্বাচনে জামায়াত সমর্থীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মো. আমিনুল ইসলামের নাম ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও জামায়াত মনোনিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. এনামুল হক।
এতে সভাপতিত্ব করেন, রাণীপুকুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সদ্য ঘোষিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম।
চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম -এর পরিচিতি:-
- নাম: মাওলানা মোঃ আমিনুল ইসলাম
- বিএ(অনার্স), এমএ (মাস্টার্স) আল-কুরআন এন্ড ইসলামীক স্টাডিজ।
- সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীপুকুর ইউনিয়ন শাখা।
- প্রধান শিক্ষক, স্বপ্নসিঁড়ি মডেল স্কুল (এরশাদমোড়), রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর।
- খতিব, মাদারপুর বালাপাড়া জামে মসজিদ ও মাদারপুর মাঠের হাট ঈদগাহ মাঠ। রাণীপুকুর।
এম২৪নিউজ/আখতার