
স্টাফ রিপোর্টার:
ইউপি নির্বাচনে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নে জামায়াত সমর্থীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মো. আমিনুল ইসলামের নাম ঘোষনা করা করেছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
গত শুক্রবার স্বপ্নসিঁড়ি মডেল স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের একপর্যায়ে তিনি রাণীপুকুর ইউপি নির্বাচনে জামায়াত সমর্থীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মো. আমিনুল ইসলামের নাম ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও জামায়াত মনোনিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. এনামুল হক।
এতে সভাপতিত্ব করেন, রাণীপুকুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সদ্য ঘোষিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম।
চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম -এর পরিচিতি:-
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.