রাণীপুকুর স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে রাণীপুকুর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার (অবঃ) ডাঃ আ ই মোঃ গোলাম মোস্তফা।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক নুর মোহাম্মদ মোস্তাক আলী হাকিম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষক গোলাম সাকলায়েন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী মৌলভী শিক্ষক ওয়াজেদ আলী।

এরআগে হামদ, নাত সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয় শিক্ষার্থীরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।