
স্টাফ রিপোর্টার:
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের ১৮৭ জন নবীন শিক্ষার্থীকে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
রাণীপুকুর স্কুল এন্ড কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি।
এসময় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক ইমরান আলী প্রামানিক, সিনিয়র সিক্ষক আক্তারুজ্জামমান, ইনস্ট্রাক্টর সরোয়ার্দী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল সাহেদ, গোলাম মোস্তফা সাখাওয়াত, জুয়েল মুয়া, ফরহাদ আলী প্রমুখ। নবীন শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন, মুনসেফা আক্তার, শামীমা আক্তার ও রাকিবুজ্জামান অভি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.