
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অত্র প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি।
এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক আব্দুল সাফি ফিরোজ, শফিকুল ইসলাম মিলন, সিনিয়র শিক্ষক মোঃ ওয়াজের আলী, একাদশ শ্রেণির শিক্ষার্থী জাকির হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে, তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন।
বক্তারা আরো বলেন, আমাদের প্রিয় নবী (সা.) এর জীবনাদর্শে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদর্শ ছিলেন। সর্বত্র রাসুল (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণই সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে।
প্রতিযোগিতা, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ইসলামিক বই বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার