
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বাল্যবিয়ে, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুক, মাদক সেবন, ইভটিজিং, নারী শিশু পাচার প্রতিরোধে এবং নারীর ক্ষমতায়নের লক্ষে সচেতনতামূলক সভা ও স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার জায়গীর স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভিন, উপজেলা একাডেমী সুপারভাইজার তাছরিন আক্তার, জায়গীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কলাম আজাদ, দশম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া সাইয়ারা সৌরিন, রেদোয়ানুল ইসলাম প্রমুখ।
সচেতনতামূলক সভায় বক্তরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতা ও উপদেশমূলক আলোচনা করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.