
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রোববার রাতে এক পাট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের হেতমপুর গ্রামের আসাদুজ্জামান আসাদ একজন পাট ব্যবসায়ী। তার বাবা নুর আলম রোববার বদরগঞ্জ বাজারে পাট কিনে রাখেন। পাট কেনার জন্য সাড়ে ৩ লাখ টাকা সাথে নিয়ে আসাদুজ্জামান আসাদ রোববার রাত সাড়ে ৯টার দিকে বদরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে মোরছালিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আসাদকে আটক করে।
তাকে রড, ছোরা ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় দুর্বৃত্তরা তার পকেটে থাকা পাট কেনার সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে, আশাপাশের লোকজন আসাদুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় ওই ব্যবসায়ী মিঠাপুকুর থানায় একটি মামলা করেছেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.