
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার (২০-অক্টোবর) বিকেলে উপজেলার লতীবপুর ইউনিয়নের জায়গীর হাট এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ।
তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতির সূযোগে একদল অসৎ ব্যবসায়ি খাদ্যদ্রব্য মজুদ এবং খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এবং জায়গীর হাটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চারটি মুদি দোকানে দ্রব্যমূল্যের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অসাধু ব্যবসায়ি আর কালোবাজারিদের বিরুদ্ধে বিভিন্ন হাটবাজারে আমাদের ভ্রামমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে মিঠাপুকুর উপজেলা স্যানিটারি কর্মকর্তা-আব্দুল আউয়াল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.