
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন অধ্যক্ষ তোজাম্মল হোসেন। শনিবার শতাধীক মানুষের এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জায়গীর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এবং জায়গীরহাট বণিক সমবায় সমিতির সভাপতি তোজাম্মল হোসেন ব্যক্তিগত উদ্যোগে এলাকার সুবিধা বঞ্চিত কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম মাহমুদ, ইউপি সদস্য শাহাদত হোসেন সাজু, ব্যবসায়ী লাবিবুল হক প্রমুখ।
প্রত্যেক ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবন, আলু, সাবান, মরিচ, পেঁয়াজ ইত্যাদি। এছাড়াও একটি করে মাস্ক প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.