
নিউজ ডেস্ক:
১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০ ধারা মামলার ১২ বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মোত্তালেবকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
অদ্য ৩১/০৩/২০২৪ রাত ১টার দিকে মিঠাপুকুর উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়নের হাজীর মোড় নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোত্তালেব ওই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরআলম সরকারের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই শহীদুল্লাহ কায়সার সহ তাকে গ্রেফতার করা হয়। মোতালেব দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আসামী মোঃ মোত্তালেব এর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০ ধারা মামলার ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড আছে। সে উল্লেখিত মামলার একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.