মিঠাপুকুরের ইমাদপুরে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ||

মিঠাপুকুর উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সকল জনগণের অংশ গ্রহনে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টায় ৬ নং ওয়ার্ডের রহমতপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সদস্য ইব্রাহিম মন্ডল।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা শফিকুল ইসলাম ডানো। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা।

উক্ত সভায় বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান সহ ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অত্র ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় ব্যাক্তিবর্গের মতামতের ওপর ভিত্তি করে তা বাস্তবায়নের অঙ্গীকার পোষণ করেন বক্তারা।

এ ছাড়াও মাদক, জুয়া, সামাজিক অবক্ষয় রোধে কঠোর ভূমিকা পালন করবেন বলে স্থানীয় প্রশাসনের বক্তৃতায় উঠে আসে।

ধরাবাহিক ভাবে প্রতিটি ওয়ার্ডে এমন সভা আয়োজন হলে জনগনের সাথে প্রতিনিধিদের জনসম্পৃক্ততা বাড়বে বলে মনে করেন বক্তারা।

এর আগে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশীদ ও ৭ নং ওয়ার্ডের জয়নাল আবেদীন যথাক্রমে স্ব স্ব ওয়ার্ডে উন্মুক্ত সভার আয়োজন করেন। যা ইউপি সচিব খসড়া আকারে রেজুলেশন তৈরী করেন।

এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ইমাম মোয়াজ্জেম সহ স্থানীয় সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply