মিঠাপুকুরে এক দেশি গাভীর দুই বাছুর প্রসব

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে একটি দেশি গাভীর একসাথে দুইটি বাছুর জন্ম হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ইমাদপুর ইউনিয়নের রিফুজীপাড়া গ্রামের আব্দুর রফিকের দেশী জাতের একটি গাভী দুইটি দামড়ি বাছুর জন্ম দেয়।

জানা যায়, আব্দুর রফিক পেশায় একজন ব্যবসায়ি। দেড় বছর আগে চল্লিশ হাজার টাকা দিয়ে ছোট্ট এই গাভীটি কিনেন তিনি। গাভীটিকে ঘিরেই তার স্বপ্ন। একসাথে দুই বাছুর জন্ম হওয়ায় খুবই আনন্দিত তিনি। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা দেখতে আব্দুর রফিকের বাড়িতে ভিড় জমান।

গাভীর মালিক আব্দুর রফিক জানান, দেশী জাতের ওই গাভীটি দেড় বছর আগে ক্রয় করেন তিনি। তার স্ত্রী মেরিনা বেগম সদা সর্বদা অনেক সেবা-যত্ন করেছে। বাছুর দুটি ও গাভী সুস্থ আছে।

ছোট জাতের দেশী গাভী, দুধ এবং শারীরিক পুষ্টিহিনতা লক্ষনীয়। তাই উপজেলা প্রাণীসম্পদ, প্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত দ্বায়িত্বশীল কর্মকর্তার নজরদারি কামনা করছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply