স্টাফ রিপোর্টার ||
মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের আদারহাট এলাকায় বিভিন্ন স্তরের লোকজনকে নিয়ে শিশু নিকেতনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হারুন অর রশিদ প্রভাষক রংপুর মডেল কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, মিঠাপুকুর উপজেলা প্রচার সম্পাদক শ্রমিক কল্যান ফেডারেশন, সভাপতিত্ত্ব করেন ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে চেয়ারম্যান বলেন, পবিত্র রমজান মাসব্যাপী ধারাবাহিক ইফতারের আয়োজন চলছে। এর পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/রাব্বি
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.