
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সড়কের ভাঙনরোধে নির্মিত গাইডওয়ালের পিলার-ইট তুলে নিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। পরে, পিলারগুলো উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
জানা গেছে, উপজেলার শঠিবাড়ী-বামনডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজার থেকে কুটকুটিয়া বাজারগামী সড়ক ভাঙনরোধে ২০২০-২১ অর্থ বছরের একটি গাইডওয়াল নির্মাণ করে এলজিইডি। একশ ফুট দৈর্ঘের গাইডওয়ালটি নির্মাণে ব্যয় হয়েছিল এক লাখ ষাট হাজার টাকা।
সম্প্রতি স্থানীয় তারা মিয়া নামে একজন প্রভাবশালী আত্মসাতের উদ্যেশে ওই গাইডওয়ালের ইট এবং পিলার তুলে নিয়ে বাড়িতে রাখেন। খবর পেয়ে পরদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিদের্শে ইট এবং পিলার জব্দ করা হয়েছে। অভিযুক্ত তারা মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তারা মিয়ার বাড়ি থেকে পিলার ও ইট উদ্ধার করে সিলগালা করে রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.