
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে আইরিশ পাবলিক স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাবু নিরঞ্জন মহন্ত। সভাপতিত্ব করেন কাফ্রিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো' খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মো: ইলিয়াস আহাম্মেদ ও সাবেক দপ্তর সম্পাদক মো: জুলফিকার আলী সামদানী।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.