
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে আঃ রাজ্জাক (৬০) নামে এক ভন্ড ওঝাকে রবিবার (২০ আগষ্ট) ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী, এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কিসামত জালাল গ্রামের মৃত ওমর আলীর পুত্র আঃ রাজ্জাক দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে অভিনব পন্থায় ঝাড়-ফুকসহ নানাভাবে নিরীহ এলাকাবাসীর মাঝে চিকিৎসার নামে অপকর্ম চালিয়ে আসছিল।
সম্প্রতি ওই গ্রামের জনৈক সুজয়ের স্ত্রী মানষিক ভারসম্যহীন রাধারানীকে ওই ভন্ড ওঝা আঃ রাজ্জাক চিকিৎসা দেয়ার নামে তার পায়ের নীচে পেপার মোড়ানো ২টি বই রেখে বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ভন্ড ওঝা প্রকাশ করে রোগীর পায়ের নীচে কোরআন শরীফ রেখে শক্ত মন্ত্র দেয়া হয়েছে। রোগী এখন সুস্থ হবে। বিষয়টি এলাকাবাসীর মাঝে জানাজানি হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন এবং পুলিশে খবর দেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান সংবাদটি জানার সাথে সাথে তার নির্দেশনায় একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে ওই ভন্ড ওঝাকে গ্রেফতার পুর্বক থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এবং গ্রেতারকৃত ভন্ড ওঝা আঃ রাজ্জাককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.