
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মকরমপুরে দোকানে বাকি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী জহুরুল হকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আহমেদ, মাহফুজা, নুর ইসলামসহ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্যবসায়ী জহুরুল হকের অভিযোগ, গত ১১ আগস্ট সকাল ৯ টার দিকে প্রতিবেশী খোর্দ মহদীপুর এলাকার মৃত ছপরের ছেলে নুর ইসলাম পাগলা, নুরু জামালসহ কয়েকজন তার দোকানে এসে হামলা চালান। এসময় তারা দোকান থেকে টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। পরে স্থানীয়রা একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেন বলে জানান জহুরুলো।
জহুরুল হক বলেন, নুর ইসলাম প্রায়ই তার দোকান থেকে বাকিতে পণ্য নিতে আসতেন। বাকি দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। জহুরুল আরো বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু করে আমাদেরকে এবং প্রতিপক্ষের লোকজন আমাদের চাষাবাদ করা জমির ফসল নষ্ট করেন।
এদিকে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে ২য় দয়ায় গর্ভবতী স্ত্রী রিমুকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন।
অন্যদিকে, নুর ইসলামের ছেলে মনজুর দাবি করেন,শুধু বাকি নেওয়া দেওয়ার বিষয়টিই নয় মূলত খরচের মাত্র ১ টাকার হিসাবের গড়ল মিলকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। তারা আমাদেরকেও মারপিট করেছে আহতরা হাসপাতালে আছে।
জহুরুল জানান, এর আগেও মিয়ারহাট এলাকায় মারামারির ঘটনা ঘটেছিল। সর্বশেষ ঘটনার পর জহুরুল বাদী হয়ে ১৫ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.