মিঠাপুকুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও কাফ্রিখাল ইউনিয়নের সাধারণ জণগণকে সাথে নিয়ে নূর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন মিঠাপুকুরের কৃতি সন্তান রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোতাহার হোসেন মন্ডল মওলা।

কাফ্রিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নুর ইসলাম মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য গাহারুল ইসলাম, এ্যাডভোকেট সুমন, কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বালারহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, মোঃ ফারুক হোসেন, মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শ্রী প্রতুল চন্দ্র রায়, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ লোটাস পাইকার, কাফ্রিখাল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, কালাম হোসেন ও নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply