
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে অবস্থিত মুরাদদর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করণে নিরলসভাবে কাজ করেছেন প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।
দুপুরে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। এটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এসময় অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান শিক্ষক উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংবর্ধিত প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার হোসেন মন্ডল মওলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নির্মল চন্দ্র বর্মণ। এ সময় আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক তপণ কুমার সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.