
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে কৃষকের জমিতে লাগানো সাড়ে ৪শ কলাগাছের চারা উপড়ে ফেলেছে ভূমি দস্যুরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের কৃষক আশরাফ আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশি সাজ্জাদুর রহমান সবুজের। আশরাফ আলী ২৮ শতক জমিতে কলাগাছের চারা রোপণ করেন।
গত বুধবার রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ সাজ্জাদুর রহমান সবুজ ও তার সাঙ্গপাঙ্গ শাহাদাত হোসেন, পায়েল মিয়া, সজীব, মিল্টন, আশিক আলী, মোস্তাফিজার রহমান বাবুসহ ১০/১৫ জন দৃস্কৃতিকারী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে কলাগাছের জমিতে অনাধিকার প্রবেশ করেন এবং সাড়ে ৪শ চারাগাছ উপড়ে ফেলেন। দিনের বেলায় সাহস পাননি, তাই রাতে তিনি এই কাজ করেছেন। আমি এর বিচার চাই।’ গ্রামবাসী বলেন, তারা ভূমি দস্যু। অন্যায়ভাবে গরীব মানুষের জমি দাবি করছে। ইতিপূর্বে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। জেল খাটিয়েছে। তারা জুলুমবাজ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত পূর্ব পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.