
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মৌলবাদ-সাম্প্রদায়িকতা, নারী-শিশু নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সারাদেশের নারীদের একযোগে জেগে ওঠার আহবান জানানো হয়েছে নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুরের পায়রাবন্দ থেকে। সেই সাথে সবার আগে সকল ধরনের নির্যাতন প্রতিরোধে পায়রাবন্দের নারীরা জেগে উঠবেন।
বৃহস্পতিবার দুপুরে পায়রাবন্দে নারী নির্যাতন ও বৈষম্য বিরোধী মঞ্চে শামিল হন ন্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবীর।
স্থানীয় ভূমিহীন সমিতির আয়োজনে দুপুরে বেগম রোকেয়া স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুশি কবীর বলেন- নারীদের প্রতি সকল ধরনের নির্যাতন ও বৈষম্য দুর করতে হলে, পায়রাবন্দের নারীদেরকে জেগে উঠে আন্দোলন করতে হবে। এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে আমাদেরকে একযোগে আওয়াজ তুলতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন সমিতির সভাপনেত্রী মরিয়ম বেগম। নিজেরা করি’র পায়রাবন্দ অফিস ইনচার্জ গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের রংপুর জেলা সম্পাদক রোকসানা জামান, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, ভূমিহীন নেতা হোসনে আরা বেগম, রাশেদা বেগম, আবদুল খালেক, সেরাজুল ইসলাম, আদিবাসী নেত্রী ভারতী কুজুর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.