
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৯ তম জন্ম ও ৮৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা প্রশাসন আয়োজিত তার জন্মভ‚মি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া দিবসের সমাপনী হয়েছে।
আজ বুধবার সন্ধায় পায়রাবন্দ সরকারী বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে অয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুকরিয়া পারভীন ও মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা বেগম।
প্রবন্ধ উপস্থাপনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (বাংলা বিভাগ) ড. সরিফা সালোয়া ডিনা। আলোচক হিসেবে ছিলেন রংপুর বেতার’র সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম ও কাউনিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. শাশ্বত ভট্ট্রাচার্য।
এরআগে, বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, গুণীজন পদক প্রদান এবং সন্ধায় আলোচনা সভা শেষে নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.