স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ রোকেয়া মেলার পাশে রাস্তার ধার থেকে অজ্ঞাত ১ দিনের নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পায়রাবন্দ বাজারের পাশে রাস্তার ধারে ফেলে রাখা ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ‘কেবা কারা ১ দিন বয়সের ছেলে শিশুটিকে পায়রাবন্দ বাজারের পুর্ব পাশে ফেলে রেখে গেছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে, ঘটনার অনুসন্ধান চলছে। কেউ কেউ ধারনা করছেন হয়তো রাতের কোন এক এসময়ে এই নিস্পাপ ফুলের মত ফুটফুটে শিশুকে ফেলে পালিয়ে গেছে।’
এদিকে অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে শতশত মানুষ ভিড় জমায় ওই এলাকায়। কোন মা এমন পাষন্ড কাজ করতে পারে? কি অপরাধ ওই শিশুর। যে এভাবে রাস্তার ধারে ফেলে গেছে। এমন নানা প্রশ্নসহ আলোচনার ঝড় উঠেছে ওই এলাকায়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.