
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ জামে মসজিদ পুনঃনির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পায়রাবন্দ জামে মসজিদ কমিটির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন, দুর্নীতি দমন ব্যুরো এর সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এতে সভাপতিত্ব করেন পায়রাবন্দ জামে মসজিদ কমিটির মোতয়াল্লী রাজু আহমেদ। দোয়া পরিচালনা করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বায়েজীদ হোসাইন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.