
স্টাফ রিপোর্টার:
মাদকের স্বর্গরাজ্য বলে পরিচিত রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আবির জানান, মিঠাপুকুর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত রাজু মেম্বারের বাড়ি ও দোকান থেকে বিদেশী মদ এবং ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।
বিস্তারিত আসছে....
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.