
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে এবার হচ্ছে না ৩ দিনের মিনি ইজতেমা। দেশে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর কারণে সব আয়োজন মোটামুটি থাকলেও সার্বিক দিক বিবেচনা করে মিনি ইজতেমা পালনের জন্য অনুমতি দেয় নি প্রশাসন।
মিনি ইজতেমা কমিটির তদারকীর দায়িত্বে নিয়োজিত মুরব্বী মাহমুদুল হক আমিন জানান, বিপুল সংখ্যক মানুষের জমায়েত করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে ভেবে এবং স্বাস্থ্য বিধির ব্যাঘাত ঘটতে পারে এসব ভেবেই ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত রংপুরের পায়রাবন্দ ইউনিয়নের তারাগঞ্জ নামক স্থানে মিনি ইজতেমা হওয়ার কথা থাকলেও প্রশাসনিক কোন অনুমতি না পাওয়ায় তা আপাতত হচ্ছে-না।
তিনি আরো জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইতি পূর্বে দুই বার সফল ভাবে ইজতেমা পালন করা হয়েছে। বিগত বছরে রংপুর-বগুড়া মহাসড়কের পাশে দমদমা এলাকায় হলেও এবারে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে মহাসড়কের পাশে তারগঞ্জ নামক স্থানে ১, ২ ও ৩ এপ্রিল ইজতেমা পালনের জন্য মােটামুটি প্রস্তুতি নেয়ার কাজ অনেকটাই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় তা আপাতত হচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মিনি ইজতেমা অনুমােদনের কোন ধরনের চিঠি পাইনি ফলে এবার ইজতেমা হচ্ছেনা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.