
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অটো রিক্সার ধাক্কায় সামিয়া আক্তার নামে এক ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে এ ঘটনা ঘটে। সামিয়া আক্তার ওই ইউনিয়নের ইসলামপুর বেলবাড়ী গ্রামের শফি আলমের মেয়ে।
এসময় অটোচালক সবুজ মিয়াকে (২৮) আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। সবুজ ভাংনী ইউনিয়নের বেতগাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি হইতে তারাগঞ্জ-ঠাকুরবাড়ী আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি অটো সামিয়াকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে গুরুতর অসুস্থ্য হয় সামিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
এ ঘটনায় স্থানীয়রা অটোচালক সবুজ মিয়াকে (২৮) আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অটোচালক সবুজ মিয়াকে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার এসআই সেলিম রেজা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.