
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদীর তীরে অবৈধ বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধবাবে বালু উত্তোলন করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ক্ষুদ্র মুরাদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, মিঠাপুকুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে যাওয়া ঘাঘট নদী থেকে বেশ কয়েক দিন ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল কয়েকজন ব্যক্তি। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.