
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার ও বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ১১ টায় আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শামীম রানা। এসময় তিনি বলেন, শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে এটি চিরন্তন সত্য, তাই শিক্ষার বিকল্প নেই।
[caption id="attachment_44836" align="alignnone" width="300"]
আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিথি'র বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শামীম রানা। ছবি- M24News[/caption]
উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমিতে প্রতিষ্ঠিত আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ছফুরা বেগম, সভাপতি শাফাওয়াত হোসেন, আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুমিরা, সহকারি শিক্ষক ওমর ফারুক (রানা), ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ফেরদৌসী, শ্যামা, হোসনেয়ারা, মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।
শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে পৃথক এক অনুষ্ঠানে একই দিনে বিকেলে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা কতৃক পরিচালিত প্রত্যাশা স্কুল (প্রাথমিক) পর্যায়ে শিক্ষার্থীদের মাঝেও বই বিতরণ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.