
স্টাফ রিপোর্টার:
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মিঠাপুকুরে আমন ধান (ব্রিধান-৮০) বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ডিসেম্বর) বিকেলে পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো: সরওয়ারুল হক।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ ও রংপুর অঞ্চলের মনিটরিং অফিসার মো: রেজাউল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন পায়রবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, কৃষক নুর হোসেন প্রমুখ। মাঠ দিবসে অত্র এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.