
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, বাবু মিয়া (২৪) ও মা নুরজাহান বেগম (৩৬)।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে। এসময় বাবু মিয়া ও তার মা নুরজাহানের কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, আটক ওই মা-ছেলের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.