মিঠাপুকুরে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষি উৎসব

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পায়রাবন্দ ইউনিয়নের চুহড় গ্রামে এই কৃষি উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র (রংপুর অঞ্চল) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক ড. মো: সরওয়ারুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিস অফিসার রেজাউল ইসলাম।

কৃষি ভিত্তিক বিভিন্ন স্টোল, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন গাছের বাগান ও ব্যবস্থাপনা, চারা লাগানোর চিত্র ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণ, উন্মুক্ত কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সঙ্গিত পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন ছিল এই কৃষি উৎসবে। এসময় অত্র এলাকার কৃষক-কৃষানী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে কৃষকদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষেই ছিল আমাদের এই আয়োজন।