
প্রেস রিলিজ:
মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা সহ মোঃ তবিবুর রহমান ওরফে আকুল নামে একজনকে আটক করেছে রংপুর জেলা ডিবি পুলিশ।
নিম্নে প্রেস রিলিজটি হুবহু তুলে ধরা হলো:-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩১/০৫/২০২৬; খ্রি. ১২.৪৫ ঘটিকার সময় মিঠাপুকুর থানাধীন ০৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর রোকেয়া গেইট সংলগ্ন রংপুর টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার পার্শ্ববর্তী পূর্ব দিকের লেনের পাশে জনৈক মোঃ আলেপ উদ্দীন (৫০) এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে হাতে-নাতে ধৃত করা হয়।
উপস্থিত লোকজনের সম্মুখে অভিযুক্তের সাথে থাকা একটি লাল-সবুজ-হলুদ রং মিশ্রিত লেলিন সুতার বাজার করা ব্যাগের মধ্যে মিষ্টির প্যাকেটের ভিতরে একটি নীল রংয়ের জিপার বায়ুরোধক ব্যাগে ও মিষ্টির প্যাকেটে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৫৮ পিস উদ্ধার করে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত তার নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ তবিবুর রহমান @ আকুল (৪৯), পিতা: মৃত এমাজ উদ্দীন, সাং: কাফ্রিখাল, পোস্ট: কাফ্রিখাল, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।
অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.