
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে একই স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ মার্চ) সকালে ও গত মঙ্গলবার সন্ধায় রংপুর-ঢাকা মহাসড়কের শাহ্ আমানত পেট্রোল পম্প সংলগ্ন পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পায়রাবন্দ ইউনিয়নের লহনি গ্রামের আবুল মুন্সির ছেলে রাজমিস্ত্রি মশিউর রহমান (৪৫) ও একই ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের কফিল উদ্দিন এর ছেলে ভ্যানচালক আতিয়ার রহমান (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে বাইসাইকেল নিয়ে মহাসড়ক পারাপারের সময় শাহ্ আমানত পেট্রোল পম্প সংলগ্ন একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই রাজমিস্ত্রি মশিউর রহমানের মৃত্যু হয়।
অপরদিকে, মঙ্গলবার সন্ধায় একই স্থানে লেগুনার ধাক্কায় আহত হন ভ্যানচালক আতিয়ার রহমান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিয়ার রহমান।
বিষয়টি নিষ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.