
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নাদভী সরকার (২৩) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্প সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদভী সরকার উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর সরকার পাড়া গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে এবং রংপুর কারমাইকেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে প্রথমে ওই যুবককে তারা রাস্তায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবার এবং স্বজনরা জানান, নাদভী সরকার রংপুর কারমাইকেল কলেজের গনিত বিভাগের শিক্ষার্থী। তিনি বিবাহিত এবং তার তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। রংপুরে ছাত্রাবাসে থেকে একটি বেসরকারী প্রাইভেট বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। শনিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রংপুর শহরে ফিরছিলেন।
ট্রাকের পিছনে মোটরসাইকেল চালিয়ে নাদভী সরকার রংপুরে তার ছাত্রাবাসে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা সহপাঠীদের
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পরিবারের দাবি না থাকায় রাতেই নাদভীর সরকারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার সম্ভাব্য কারন সহ ঘাতক পরিবহনটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.