
স্টাফ রিপোর্টার:
মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস উপলক্ষে সামাজিক সংগঠন মঙ্গলদ্বীপ এর উদ্যোগে হেলথ ক্যাম্প ও বেগম রোকেয়া স্মৃতি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে এই স্মৃতি স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ।
মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন জানান, বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার সহায়তায় পরিচালিত বেগম রোকেয়া স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র। এছাড়া গরীব ও অসহায় নারীদের স্বাস্থ্য সেবা, গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এই হেলথ ক্যাম্প।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.