
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
বউ-শাশুড়ীদের সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন অবস্থা পাল্টে দিয়ে একে অপরের প্রতি নিবিড় সেতুবন্ধন তৈরী করার লক্ষে রংপুরের মিঠাপুকুরে নানা আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বালারহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গনে ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এই মেলার আয়োজন করে।
দিনব্যাপী মেলায় গ্রামবংলার ঐতিহ্যবাহী বালিশ পাচার, হাঁড়িভাঙ্গা, কানা মাছি, রুটি তৈরী ও কুইজ প্রতিযোগীতায় অংশ নেন স্থানীয় অর্ধশতাধিক বৌ-শাশুড়ি ও স্বামীরা।
বিকেলে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বর্ণ অন টাইম প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডা. আরেফিন অমল ইসলাম।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বালারহাট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডলের সভপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ণ অন টাইম’র নিওবর্ন স্পেশালিষ্ট কামরুজ্জামান হিজল, জেন্ডার স্পেশালিষ্ট সামেনা খাতুন, বর্না ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট মাহেনুর আলম, কমিউনিকেশন স্পেশালিস্ট বিপ্লবী রানী দে রায় ও এসিস্ট্যান্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাহিমুল করিম।
অনুষ্ঠানে গর্ভবতী মা, কিশোর-কিশোরী, বউ-শাশুড়ি, স্বামী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে মা ও শিশুর স্বাস্থ্যে নিয়ে নাটক প্রদর্শিত হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.