
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাইয়ুম বিপুল (৩৫) নামে মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ'র এক কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮ টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পাগলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম বালারহাট ইউনিয়নের খোর্দ্দশেরপুর গ্রামের আব্দুল খালেক মন্ডল মাষ্টারের ছেলে। তিনি শঠিবাড়ী নগদ হাউজের কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে কাজ শেষে মোটরসাইকেল যোগে শঠিবাড়িতে ফিরছিলেন আব্দুল কাইয়ুম। পথিমধ্যে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পাগলার হাট এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বালারহাট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.