
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের ফজলার রহমানের মেয়ে ফরিদা বেগম সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মারপিট সহ বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তুলেছেন।
একই গ্রামের প্রতিবেশী জিয়ার স্ত্রী রুমা বেগমের কাছে ১০ হাজার টাকা সুদের ওপর নিলেও ১৮ হাজার টাকা পরিশোধ করেন। তথাপিও ৪০ হাজার টাকা পাওয়ার দাবী করায় পারিবারিকভাবে একটা ঝগড়া হয়। একপর্যায়ে বিধবা ছফিয়া অস্বীকার করলে দাদন ব্যাবসায়ীরা তাকে মারধর করেন।
এ ব্যাপারে ফরিদা আদালতে মামলা করেন। জামিন হওয়ার পরে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙচুর করে। ফরিদা এবং তার বিধবা মা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ হয়েছে।
অভিযুক্তরা বলেন, টাকা নয় মূলত জমিজমা সংক্রান্ত জেরে আমাদের হয়রানি করছে ফরিদা।
তদন্তকারী কর্মকর্তা টঙ্ক ব্যানার্জি বলেন বিষয়টি তদন্ত হয়েছে আইন আনুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.