
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার ১০ দিনে নির্যাতনকারী গ্রেপ্তার হয়নি। আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনকারণে পুুলিশ তাকে গ্রেফতার করছেনা বলে অভিযোগ উঠেছে। উল্টো মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে হুমকী দিচ্ছে আসামী পক্ষের লোকজন। এতে, নিরাপত্তাহীনতায় ভুগছে মামলার বাদি।
সরেজমিনে ঘুরে এলাকাবারি সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙা খামার গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী (৯) গত বছরের ২৫ ডিসেম্বর সকালে অন্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলা করছিল। পাশের বাড়িতে শিশুটি পানি পান করার জন্য পাশের বাড়িতে যায়। এসময় দুলু মিয়া (৪৫) শিশুটিকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে অন্য শিশুরা দৌড়ে আসলে দুলু মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। তবে, অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নির্যাতিত শিশুটির পরিবার ও এলাকাবাসি জানায়, আসামীর সাথে পুলিশের সখ্যতা রয়েছে। এ কারণে আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছেনা। তারা আরও বলেন, আসামীপক্ষ এ বিষয়টিকে আমলে নিচ্ছেনা। তারা ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকী দিচ্ছে। অন্যথায় বড় ধরনের সমস্যা হবে বলে প্রকাশ্যে বলাবলি করছে। বিষয়টি পুলিশকে জানালেও তাতে কোন কাজ হচ্ছেনা।’
আসামীর ছেলে হারুন মিয়া দম্ভ করে বলেন, ওসব মামলা-টামলা করে কোন লাভ নেই। আমাদের ওপরে লোক আছে। পত্রিকায় সংবাদ ছাপিয়ে কিচ্ছু করতে পারবেন না। এখান থেকে চলে যান।’
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, মামলার একমাত্র আসামীকে ধরতে বিভিন্নস্থানে সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। আসামীর সাথে কোন ধরনের সখ্যতা নেই। অবিলম্বে আসামীকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.